Thursday, June 25, 2026

জঙ্গলমহলে পুড়ল বুথফেরত গাড়ি, উঠছে প্রশ্ন

Date:

Share post:

রাজ্যে প্রথম দফা ভোটের আগেই জঙ্গলমহলে বুথফেরত গাড়িতে আগুন। ভস্মীভূত বুথফেরত গাড়ি। দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সাগা সুপুরুডি গ্রামের ফাঁকা রাস্তার উপর রহস্যজনক আগুন ধরে যায় ওই গাড়িটিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িতে আগুন লাগানো হয়েছে। ভোটকর্মীদের খাবার পৌঁছে ফিরছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-বাংলায় রেকর্ড ভোটদান করুন, আবেদন মোদির

জানা গিয়েছে, ভোটকর্মীদের খাবার দিয়ে গাড়িটি ফিরে আসার কথা নয়। মাওবাদী অধ্যুষিত ওই এলাকায় ভোরবেলায় ফেরার কথা। এনিয়ে নির্দেশিকা রয়েছে। কিন্তু তাও গাড়িটি রাতে ফিরল। কেন? সূত্রের খবর, গাড়িটি চালককে নামিয়ে মারধর করেছে ২ দুষ্কৃতী। বাকি দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...