Friday, May 29, 2026

ভোটের শুরুতেই বিপত্তি, কাঁথি দক্ষিণে ৩ বুথে বিকল ইভিএম, অসুস্থ প্রিসাইডিং অফিসার

Date:

Share post:

সকাল থেকে লম্বা লাইন। বাংলায় প্রথম দফার ভোটের শুরুতে বিপত্তি। কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। রোদের মধ্যে দাঁড়িয়ে ভোটাররা। ভোটাররা জানাচ্ছেন, তাঁরা অনেক সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু ভোট গ্রহণ বন্ধ।

ভোটারদের অভিযোগ, ইভিএমের যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট পড়ছে। ভোটাররা এ নিয়ে বিক্ষোভ দেখায় ফলে মাজনায় বন্ধ ভোটগ্রহণ। পাশাপাশি ভোটগ্রহণের সঙ্গে যুক্ত অফিসাররা অবশ্য ইভিএমের সমস্যা মানতে চাননি। তাঁরা জানিয়েছেন, ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর ঘটনাক্রমে মোড় না নেয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন-কেশিয়াড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

আজ, শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলছে ভোটগ্রহণ। তার মধ্যে ২৩ টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭ টা আসন পূর্ব মেদিনীপুরে। এই ৩০ টা আসনের মধ্যে পুরুলিয়ার ৯, পশ্চিম মেদিনীপুরের ৫, বাঁকুড়ার ৪, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ আসন রয়েছে।

Advt

Related articles

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...