Tuesday, June 9, 2026

পদ্মে’ই ভোট, নিজেই জানালেন তৃণমূল সাংসদ শিশির

Date:

Share post:

প্রত্যাশামাফিক পদ্ম- প্রতীকেই ভোট দিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ এবং গোপনও করলেন না সে কথা৷ শনিবার ভোট দিয়ে বেরিয়ে শিশির অধিকারী (Sisir Adhikary ) নিজেই জানালেন, “হাম কমল মে দিয়া হ্যায়”৷

প্রসঙ্গত, দিন ছয়েক আগে এগরায় অমিত শাহের (Amit Shah) সভামঞ্চে উপস্থিত ছিলেন শিশিরবাবু৷ রাজনৈতিক মহল বলছে, এখনও শিশিরবাবু যেহেতু তৃণমূলের (TMC) সাংসদ, নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পর তৃণমূল সহজেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে৷

এদিন কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দেওয়ার পর বাইরে এসে শিশির অধিকারী সরাসরি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত শক্ত করতে হবে। একইসঙ্গে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার জন্য সাধারণ ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তৃণমূলের নাম না করে শিশিরবাবু এ দিন বলেছেন, ‘‘আমি চাই বিরোধীদের শুভবুদ্ধি হোক। তাঁরা এবার পরাজয়ের স্বাদ নিতে শিখুন।’’ এদিন কাঁথিতে তাঁর ছেলে সৌম্যেন্দুর উপর হামলা এবং চালকের আহত হওয়া নিয়েও এক প্রশ্নের উত্তরে শিশির অধিকারী ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘‘কাচ ভেঙে হাতে লেগেছে, চিকিৎসায় কড়া ডোজ তো দিতেই হবে।’’

কাঁথি তথা পূর্ব মেদিনীপুরের প্রবীন নেতা শিশির অধিকারীর এই ‘কড়া ডোজ’ মন্তব্য নিয়ে ‘নানা জল্পনা চলছে জেলাজুড়ে। বলা হচ্ছে, শিশিরবাবু সম্ভবত হামলাকারীদের ‘শিক্ষা’ দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন৷

আরও পড়ুন- বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই প্রথম দফা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Advt

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...