Sunday, May 17, 2026

ভূ-স্বর্গে ফের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি, শহিদ এক জওয়ান

Date:

Share post:

ভূ-স্বর্গে ফের গুলির লড়াই। সেনা(Army)-জঙ্গি (Terrorist) এনকাউন্টারে (Encounter) নিকেশ দুই জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ানও। গুরুতর জখম অবস্থায় আরও এক জওয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার রাতভর জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Sopian) এভাবেই চললো রক্তক্ষয়ী লড়াই।

সোপিয়ানে সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর পেয়ে যৌথ বাহিনী ও সেনা জওয়ানরা অভিযান চালায়। বেশ কয়েকজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে জানা যায়। এরপরই শুরু হয় এনকাউন্টার। সোপিয়ানের ওয়াংগাম গ্রামে রাতভর চলে সেনা-জওয়ানদের (Army-Terrorists) মধ্যে এই গুলির লড়াই চলে। এরপর কাশ্মীর পুলিশের তরফে টুইটে জঙ্গি নিকেশের কথা নিশ্চিত করা হয়। এক জওয়ান শহিদ হয়েছে বলেও জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও AK-47-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র (Fire weapons) উদ্ধার করা হয়। ভোরের আলো ফুটতেই এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে নরেন্দ্র মোদির অবদান

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...