Thursday, May 14, 2026

ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে 2 দিনের এনআইএ হেফাজতে ছত্রধর

Date:

Share post:

ছত্রধর মাহাতর দু’‌দিনের এনআইএ (Nia) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। প্রথম দফার ভোট মিটতেই রবিবার ভোরে ছত্রধর মাহাতকে (Chatradhar Mahata) গ্রেফতার করে এনআইএ। ৩০ মার্চ এনআইএ-র বিশেষ আদালতের পেশ করা হবে ছত্রধরকে। তবে, আদালতের তরফে জানানো হয়েছে, পরবতী শুনানির সময়ে যদি ছত্রধরের দেহে আঘাতের চিহ্ন দেখা যায়, সেক্ষেত্রে তদন্তকারীরাই দায়ী থাকবেন। এদিন ১৪ দিনের হেফাজত চেয়েছিল এনআইএ। কিন্তু দু’‌দিনের হেফাজত মঞ্জুর করে আদালত।

ছত্রধরের ছেলে ধৃতি মাহাত বলেন, ‘”জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন অভিযুক্তদের আটক করা হল, তখন বাবা সিবিআই হেফাজতে ছিলেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২১ তারিখ পর্যন্ত সপ্তাহে তিনদিন এনআইএ অফিসে হাজিরা দিতে”। গত শুক্রবারও ছত্রধর কলকাতায় গিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। তাহলে তাঁকে এভাবে আটক কেন হল? প্রশ্ন তোলেন ধৃতি। কিসের ভিত্তিতে গ্রেফতার? সে নিয়েও কোনও কাগজও দেখানো হয়নি বলে অভিযোগ।

তবে, এনআইএ সূত্রে খবর, মার্চের ১৬, ১৮ এবং ২২ তারিখ ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। ২৬ তারিখ ডেকে পাঠিয়ে প্রায় ৪ ঘণ্টা টানা জেরা করে এনআইএ।

আরও পড়ুন- শিশিরের শপথ কেন বয়কট করেন শুভেন্দু? নন্দীগ্রামের সভায় ফাঁস করলেন মমতা

শনিবার, সস্ত্রীক ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন ছত্রধর মাহাত। তৃণমূল নেতা জানান, জঙ্গলমহলে ভাল ফল করছে দল। সূত্রের খবর, 2009 সালে সিপিআইএম নেতা প্রবীর মাহাতকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাত। সেই মামলাতেই ছত্রধরকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ১০ বছর জেল খেটেছেন ছত্রধর।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...