Tuesday, March 17, 2026

দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়াল করোনা, আক্রান্ত অনুর্ধ্ব ১০ বছরের ৪৭০ শিশু

Date:

Share post:

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ৩১২ জনের।

এর পাশাপাশি আর এক ভয়ঙ্কর তথ্য, করোনা-র কোপে এবার শিশুরাও৷ চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। রিপোর্ট বলছে, অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ৷

করোনার (Coronavirus) নতুন স্ট্রেন থাবা আরও ধারালো করেছে৷ সরকারি তথ্য বলছে, বেঙ্গালুরুতে ৪৭০ জনের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বেঙ্গালুরুতে ১০ বছরের কম বয়সী ২৪৪ জন ছেলে এবং ২২৮ জন মেয়ের শরীরে আঘাত হেনেছে এই ভাইরাস। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের আশঙ্কা, শিশুদের করোনাভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে।এর কারণ ব্যাখ্যা করে বিশেষজ্ঞরা বলেছেন, বেশিরভাগ সময়ই শিশুরা বাইরে যাচ্ছে, খেলছে, লোকজনের সঙ্গে সহজ মেলামেশাও করছে।বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন স্ট্রেনে অপেক্ষাকৃত বেশি প্রভাব ফেলছে শিশুদের শরীরে ।

আরও পড়ুন-আজ বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৬২৪। দেশে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৭৬২ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লখ ৮৬ হাজার ৩১০। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৫২। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৮২ জন।

পরিস্থিতি ফের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দেশবাসীকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ‘মন কী বাত’-এর ৭৫ তম পর্বে দেশবাসীর উদ্দেশে মোদি বলেছেন, “করোনা টিকা নিলেও বিধি মেনে চলতে হবে।”

Advt

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...