Saturday, April 4, 2026

২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ, কী বললেন তিনি?

Date:

Share post:

১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে বিরুলিয়া বাজারে আহত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৮ দিন পরে রবিবার বিকেলে সেখানেই সভা করেন তিনি। সেই সভা থেকে ২০০৭-এর ১৪ মার্চের ঘটনার কথা উল্লেখ করেন। পুলিশের গুলি চালনা নিয়ে অধিকারী পরিবারের দিকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “বাপ-বেটার অনুমতি না থাকলে সেখানে পুলিশ ঢুকতে পারত না। ওদিন যে পুলিশ ঢুকবে, গণ্ডগোল হবে, তা কি গদ্দার জানতেন না?” তৃণমূল নেত্রী প্রশ্ন করেন, “সেই সময় বুদ্ধদেববাবুর সঙ্গে তাঁদের কতবার কথা হয়েছিল?” তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বললেন, “কেন কোনও পদক্ষেপ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? গত ১০ বছরে বিষয়টি নিয়ে কেন তদন্ত করানো হল না?”

দিলীপ বলেছেন, “নন্দীগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত কতজনকে সাজা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো পুলিশ আধিকারিকদের প্রোমোশন দিয়ে সেটিং করেছেন। সেইদিন গুলি চালনার সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিক এখন তৃণমূলে।” দিলীপ আরও বলেন, “১০ বছর ক্ষমতায় থাকার পরেও নন্দীগ্রাম কাণ্ডের তদন্ত কেন করা হল না। হারবেন বুঝে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এইসব মন্তব্য করেছেন।” পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন,”নন্দীগ্রামে স্বজন হারাদের জন্য কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ বছরে কতবার নন্দীগ্রামে এসেছেন তিনি? কেন এতদিন একটা অফিস খুলে সেখানে উন্নয়ন করা হল না?”

আরও পড়ুন-ফের দলবদল, তৃণমূলে যোগ দিলেন আইএসএফ-এর তিন সদস্য

শুভেন্দু অধিকারীর মতো যাঁরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের বারবার ‘গদ্দার-মীরজাফর-বিশ্বাসঘাতক’ বলে সম্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ বলেন, “কংগ্রেস ছেড়ে যদি উনি গদ্দার না হন, তাহলে এঁরা কী করে গদ্দার হলেন?”

সোমবার দিলীপ ঘোষকে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে প্রচারে বেরিয়েছিলেন খড়গপুর সদর কেন্দ্রের পদ্ম-প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সেখানেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। বলেন, “আমি সৌভাগ্য়বান যে, গুরুদেব দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পেয়েছি।” শুধু তাই নয়, খড়গপুর বিধানসভা কেন্দ্র জিতে তাঁকে গুরুদক্ষিণা দেওয়ার কথাও বলেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী।

Advt

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...