Friday, May 8, 2026

মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযান

Date:

Share post:

সদ্য মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলর। সোমবার ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই বায়োপিকের নাম ঘোষণা করেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবির কাস্টিং-এও বড় বড় অভিনেতাদের নাম উঠে এসেছে। এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য দেখা যাবে সৌমিত্রকেই। অন্যদিকে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করবেন পরিচালক কিউ। ‘অভিযান’-এর পরিচালক তথা অভিনেতা পরমব্রতর মত, কিউয়ের সঙ্গে সত্যজিৎ রায়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। তাই তাঁকেই এই ভূমিকার দায়িত্ব দিয়েছেন পরিচালক।
অন্যদিকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে এবং অপর্ণা সেনের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অনিন্দিতা বোস। এছাড়াও রয়েছে কিছু গেস্ট অ্যাপিয়ারেন্স। সেখানে দেখা যাবে ত্রিধা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ,তুহিনা দাস ও রুদ্রনীল ঘোষকে।


অপর্ণা সেনের ভূমিকায় অভিনয় করতে পেরে খুশি আনন্দিতা বলেছেন, “রিনাদিকে দেখে ছোট থেকেই বড় হয়েছি। ওঁর মত সুন্দরী,ব্যক্তিত্ব আমাকে বরাবরই টানে। সিনেমায় একটা সিন আছে,যেখানে হুবহু আমায় রিনাদিকে নকল করতে হয়েছে। সেই সিন করাটা আমার কাছে খুব শক্ত ছিল। কতটা পারলাম তা দর্শক বলবে।”

Advt

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...