Tuesday, June 23, 2026

অস্ত্রোপচার করতে গিয়ে আর্চারের হাত দিয়ে বেরিয়ে এল কাঁচের টুকরো

Date:

Share post:

ইংল‍্যান্ড ( England) বোলার জোর্ফা আর্চারের(  jofra archer)  অস্ত্রোপচার করতে গিয়ে বেরিয়ে এল একটি কাঁচের টুকরো। মঙ্গলবার এমনটাই জানাল ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড( england cricket bord)।

ভারতের( india)  বিরুদ্ধে টি-টোয়েন্টি( t-20) সিরিজ খেলার সময় ডান হাতের কুনুইয়ের চোট বেড়ে যায়।  তখনই আর্চারকে  ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেয় ইংল‍্যান্ড দল। বাড়িতে থাকাকালীন দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বাড়িতে অ্যাকুরিয়াম পরিষ্কার করতে ঘটে বিপত্তি। হাত ফসকে অ্যাকুরিয়াম নিচে পড়ে ভেঙে যায়। ভাঙা কাঁচ সরাতে গিয়ে ইংল্যান্ডের এই জোরে বোলারের হাত কেটে গিয়েছে বলে জানানো হয়েছে। একটি বড় কাঁচের টুকরো আর্চারের হাতে ঢুকে গিয়েছে বলে জানা যায়।

এদিন আর্চার প্রসঙ্গে অ্যাশলে জাইলস বলেন,” “এটা স্রেফ দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে। তবে ভাল খবর হল সুষ্ঠু ভাবে ওর অস্ত্রোপচার করা হয়েছে। কাঁচের অংশ এখন শরীরে নেই।”

চোটের কারণে আইপিএলে ও নেই জোফ্রা। তবে চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। সেই টূর্নামেন্টে আর্চারকে দলে চায় ইংল্যান্ড।

আরও পড়ুন:বিরাট কোহলির টেস্ট দলকে সর্বকালের সেরা দল বললেন, সুনীল গাভাসকর

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...