Wednesday, June 3, 2026

পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার গড়ার আহ্বান জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

দ্বিতীয় দফার ভোটের আগে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার তৈরির আর্জি জানিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন অসুস্থ বুদ্ধবাবু সকলের কাছে আর্জি জানিয়ে বলেন, ” পশ্চিমবাংলাকে রক্ষা করুন। গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন।”

আগামী ১ লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। নন্দীগ্রামে জোড়কদমে চলছে শেষ মূহূর্তের প্রচার। আর তারই মধ্যে রাজ্য-রাজনীতির সন্ধিক্ষণে সংযুক্ত মোর্চার জোটকে খানিকটা চাঙ্গা করতে সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর এই অডিও ক্লিপ। মঙ্গলবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। বাম আমলে এই দুক্ষেত্রেই উন্নতি হয়েছিল। কিন্তু তৃণমূলের জমানায় এক ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। যেখানে শুধুই বিপর্যয় আর হতাশা। কৃষিজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে আর শিল্প ও শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ। এক ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে।” পাশাপাশি তিনি এও বলেন, ” নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শশ্মানের নীরবতা।শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। যুব সমাজ, দেশের ভবিষ্যৎ আজ আশাহীন, উদ্যোহীন। দেশের ভবিষ্যৎ এভাবে চলতে পারে না। বিজেপির আগ্রাসন ও নৈরাজ্য চলছে রাজ্যে।“
মঙ্গলবার রাজ্যের যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “রাজ্য ছাড়ছে অনেক যুবক। অন্য জায়গায় গিয়ে চাকরির সন্ধান করে বাঁচার চেষ্টা করছে। যুব সম্প্রদায় দেশের ভবিষ্যৎ আশাহীন উদ্যোগহীন হতাশায় জড়িয়ে পড়ছে। একদিকে এই তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য। অপরদিকে বিজেপির আগ্রাসন। রাজ্যে যেমন বিপদের পরিবেশ তৈরি করেছে, তেমনি এনে দিয়েছে এক সম্ভাবনা। বামফ্রণ্ট, কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ একটি দল তারা একটি যৌথমঞ্চ তৈরি করেছে এই নির্বাচনে সংগ্রাম করার জন্য।রাজ্যের যুবসমাজ চায় শিল্প, শিক্ষা, সমাজের উন্নত মূল্যবোধ। তাঁরা গণতন্ত্রকে রক্ষা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাবে। ”

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...