Saturday, February 28, 2026

কথোপকথন ভাইরাল করাটা অপরাধ, প্রলয়কাণ্ডে বললেন মমতা

Date:

Share post:

তমলুকের প্রাক্তন তৃণমূল কর্মী তথা বর্তমান বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার আর্জি জানাচ্ছেন মমতা বন্দ্যেপাধ্যায়।
গত ২৭ তারিখ প্রথম দফা ভোটের দিন রাজ্য রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে যায় এই অডিও নিয়ে ।
সেই বিষয়ে মঙ্গলবার তৃণমূল নেত্রী
দাবি করলেন, প্রলয় পালের অনুরোধেই তিনি ফোন করেছিলেন। এতে কোনও অপরাধ নেই। কিন্তু সেই ব্যক্তিগত কথোপকথন ভাইরাল করাটা অপরাধ।
তিনি আরও বলেন , আমার কাছে খবর এসেছিল কেউ কেউ কথা বলতে চায়। আমার কী অপরাধ? তার স্পষ্ট কথা, কেউ কথা বলব বললে, আমি কী বলব না? তখন বলবে দেখো কত অহংকারী। কিন্তু তার পর সেই ফোনালাপই ভাইরাল করে দেওয়া হল।
তিনি আরও যোগ করেন, ‘একজন প্রার্থী হিসাবে আমার অধিকার আছে সবার সঙ্গে কথা বলার।’
এদিকে এ নিয়ে তমলুকের বিজেপি নেতা প্রলয় পালও কার্যত আত্মপক্ষ সমর্থন করে বলেন, দলের হয়ে কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর ফোন করার বিষয়টি তিনি জানান। এই ফোনালাপ ভাইরাল করার পিছনে তাঁর কোনও হাত নেই বলে জানান প্রলয়। তাঁর কথায়, “মেদিনীপুরের স্বার্থ রক্ষায় দল যেটা চেয়েছে তাই করেছি।”

Advt

 

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...