Tuesday, March 31, 2026

নন্দীগ্রাম থেকেই সিঙ্গুরে ভোট প্রচারে যাচ্ছেন মমতা

Date:

Share post:

নন্দীগ্রামে পর্ব মেটার আগেই রাজ্য রাজনীতির আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে নজর দেবেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সিঙ্গুরের (Singur) মাটিতে ভোট প্রচারে যাচ্ছেন মমতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। বুধবার, সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী। যাবেন গোঘাটেও।

এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না (Becharam Manna)। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মমতা। সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। বুধবার, সেই সিঙ্গুরের সভা করবেন তৃণমূল সুপ্রিমো। আর তার আগে সভাস্থল থেকে শুরু করে সিঙ্গুর জুড়ে সাজসাজ রব। ইতিমধ্যেই আবার সিঙ্গুরের দুবারের তৃণমূল বিধায়ক মাস্টারমশাই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তাই সিঙ্গুর থেকে মমতা কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ছত্রধরের গ্রেফতারির পিছনে শুভেন্দু, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...