Saturday, May 23, 2026

ছত্রধরের গ্রেফতারির পিছনে শুভেন্দু, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর

Date:

Share post:

ছত্রধরের গ্রেফতারিতে এবার সরারসরি শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো(Niyati Mahato)। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির তরফে দলে যোগ দেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ছত্রধরের উত্তর না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়।

রবিবার রাত প্রায় সাড়ে ৩টে নাগাদতৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে(Chhatradhar Mahato) তার বাড়ি থেকে গ্রেফতার করে এনআইএ(NIA)। গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাত(Niyati Mahato)। তাঁর দাবি, দলে যোগ দেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিজেপির(BJP) তরফে। তবে ছত্রধরের উত্তর না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয় কোনরকম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই ওই তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল পরিবার। ছত্রধরের গ্রেফতারিকে এবার সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন ছত্রধরের স্ত্রী। তাঁর অভিযোগ, ‘‌জঙ্গলমহলের ভোট শেষে আমার স্বামীর নন্দীগ্রামে প্রচারে যাওয়ার কথা ছিল। তিনি যাতে যেতে না পারেন, সে জন্য শুভেন্দু অধিকারীর কথায় জাতীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হয়েছে। আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।’‌ যদিও বিজেপি এই অভিযোগ মানেনি। তাদের কথায়, কেন্দ্রীয় সংস্থা নিজের কাজ করেছে। ছত্রধরের স্ত্রী অকারণেই বিজেপি–কে অভিযুক্ত করছে।

আরও পড়ুন- বিজয়ী বিধায়করাই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনো মানে নেই: দিলীপ ঘোষ

Advt

 

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...