Sunday, June 14, 2026

জাতীয় সঙ্গীতকে সম্মান: নন্দীগ্রামেই হুইলচেয়ার ছেড়ে দাঁড়ালেন মমতা

Date:

Share post:

যে নন্দীগ্রামে আহত হয়ে হুইলচেয়ারে বসে সভা করতে হচ্ছে তৃণমূল(Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), জাতীয় সংগীতের সম্মানে সেই নন্দীগ্রামেই হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পয়লা এপ্রিল নন্দীগ্রামে (Nandigram) ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবারই ছিল শেষ প্রচার। টেঙ্গুয়ায় সভা শেষে জাতীয় সংগীত গাওয়ার সময় উঠে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো।

১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪-৫ জন তাঁর পায়ের উপর দরজা চেপে দেয়। তবে তৃণমূল নেত্রী পরে স্পষ্ট করে দেন, যে এক্ষেত্রে নন্দীগ্রামের মানুষ কোনভাবেই দায়ী নয়। বহিরাগতদের নিয়ে এসে বিরোধী শিবিরই এই ‘কুকীর্তি’ করেছে। যদিও এই অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। তবে কর্তব্যে গাফিলতির জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বদলি করা হয়।

যখন পা নিয়ে হুইলচেয়ারেই ভোটপ্রচার শুরু করেন তৃণমূলনেত্রী। ‘ভাঙা পায়েই খেলা হবে’ বলে সরব হয় শাসকদল। প্রথম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই নিজের কেন্দ্র নন্দীগ্রামে পৌঁছে যান মমতা জানিয়ে দেন ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। এদিন ছিল ভোটপ্রচারের শেষ। এদিনই হুইলচেয়ার থেকে উঠে দাঁড়়ান মমতা।

আরও পড়ুন- মমতার কড়া আক্রমণের মুখে শুভেন্দু, ‘ভালো কথা’ মুকুলের জন্য

Advt

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...