Saturday, June 20, 2026

মমতার কড়া আক্রমণের মুখে শুভেন্দু, ‘ভালো কথা’ মুকুলের জন্য

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রাম। পয়লা এপ্রিল আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট হবে সেখানে। দ্বিতীয় দফায় মোট পাঁচটি জেলায় ৩০ টি আসনে ভোটদান হবে। তারই মধ্যে নন্দীগ্রামে একের পর এক সভা গেরুয়া শিবির এবং ঘাসফুল শিবিরের। আজ একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করলেন। তেমনই পরপর তিনটি সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেও মমতার নিশানায় থাকলেন নন্দীগ্রামে তাঁর বিজেপি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুকে আক্রমণ করলেও আজ প্রাক্তন সহকর্মী তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের জন্য অন্যরকম কথা শোনা গেল মমতার মুখে।

আরও পড়ুন : নন্দীগ্রাম থেকেই সিঙ্গুরে ভোট প্রচারে যাচ্ছেন মমতা

মুকুলকে নিয়ে এদিন মমতা বলেন, ‘মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়’। এদিন শুভেন্দুকে আক্রমণ করে মমতা বলেন, “আমি আগেই জানতাম ও এধার ওধার করছে। নিজেই তো বলল ২০১৪ থেকে যোগাযোগ করেছে বিজেপিতে। তার মানে ২০১৫-২০২০ ও বিশ্বাসঘাতকতা করেছে। ভাগ্য ভালো নির্বাচনের আগে মীরজাফর চলে গিয়েছে। রেজাল্ট বেরোলে দেখতে পাবে বিশ্বাসঘাতকরা।”

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে মুকুল রায়ের তৃণমূল ত্যাগ শোরগোল ফেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে। এরপর মুকুলের হাত ধরে একাধিক তৃণমূল নেতারা বিজেপিতে নাম লেখাতে শুরু করলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরারা।

Advt

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...