Thursday, May 14, 2026

নজিরবিহীন নিরাপত্তা নন্দীগ্রামে, নামানো হল ২২ কোম্পানি সেনা

Date:

Share post:

এই মুহূর্তে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম। তাই নিরাপত্তা এবং গুরুত্ব দুদিক থেকেই এই কেন্দ্রের দিকে নির্বাচন কমিশনের বাড়তি নজর রয়েছে । ভোটের এখনো ৩৬ ঘন্টা বাকি। কিন্তু এখন থেকেই গোটা নন্দীগ্রামকে কড়া সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি অর্থাৎ ২২০০ আধাসেনা। অর্থাৎ সতর্কতায় কোনও খামতি রাখা হবে না।

জানা গিয়েছে, ২২ কোম্পানি সেনার পাশাপাশি এই কেন্দ্রে ২২ টি কুইক রেসপন্স টিমও মোতায়েন করছে নির্বাচন কমিশন। এলাকাজুড়ে নাকা চেকিং ও পুলিশি টহল শুরু হয়ে গিয়েছে সকাল । থেকেই। একই সঙ্গে প্রতিটি জায়গায় নির্বাচনী আধিকারীকদের থাকতে বলা হয়েছে । এলাকার প্রতিটি ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে প্রশাসন ও পর্যবেক্ষকদের। যাতে কোথাও কোনও সমস্যা হলে সেখানে ছুটে যাওয়া যায়। পাশাপাশি সেনার একটি টিমকেও তৈরি থাকতে বলা হয়েছে। যাতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। নন্দীগ্রামের পাশপাশি পূর্ব মেদিনীপুরের আরও ৮ টি এবং গোটা রাজ্যের আরও ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে।

Advt

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...