Friday, April 24, 2026

প্রেসিডেন্টের শেষকৃত্যে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে তানজানিয়াতে মৃত ৪৫

Date:

Share post:

তানজানিয়ার(Tanjania) প্রেসিডেন্ট জন মাগুফুলির (John magufuli) মৃত্যুতে শোকগ্রস্ত সেখানকার সাধারণ মানুষ। সদ্য প্রয়াত প্রেসিডেন্টের(president) শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪৫ জনের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তানজানিয়ার দার-ইস-সালাম শহরে মৃত প্রেসিডেন্ট মাগুফুলির শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন কয়েক হাজার মানুষ প্রেসিডেন্টের মৃতদেহ রাখা হয়েছিল সেখানে এক স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামে ঢুকতে গিয়ে এই অধৈর্য হয়ে পড়ে জনতা। জোর করে ঢোকার চেষ্টা হতেই বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। এ পরই ঘটে দুর্ঘটনা। পুলিশের দাবি কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:বালির বাম প্রার্থী দীপ্সিতার জন্য গান ধরলেন মাসতুতো দাদা শোভন

উল্লেখ্য, গত ১৭ মার্চ রহস্যজনকভাবে মৃত্যু হয় তানজানিয়ার প্রেসিডেন্টের। ২৬ মার্চ তার মৃতদেহ সমাহিত করার কথা ছিল প্রেসিডেন্টের পূর্বপুরুষের গ্রাম ছাটোতে। তার আগে দেশের সমস্ত প্রধান শহরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে দেশের সবচেয়ে বড় শহর দার-ইস-সালামে।

Advt

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...