Tuesday, June 23, 2026

মাদক মামলায় গ্রেফতার ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী এজাজ খান

Date:

Share post:

মাদক মামলায় গ্রেফতার ‘বিগ বস ৭’ খ্যাত এজাজ খান (Eijaz Khan)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে এজাজকে আটক করে NCB। এরপর ৮ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে নেমেই অভিনেতা এজাজ খানকে গ্রেফতার করেছে এনসিবি।

গতকাল, মঙ্গলবার রাজস্থান (Rajasthan) থেকে ফেরার সময়ে মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে এজাজ খানকে আটক করেন তদন্তকারী আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁরা। এজাজ খান বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়। এনসিবি সূত্রে খবর, দীর্ঘ ৮ ঘণ্টা জেরা করা হয় এজাজকে। কিন্তু তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি থাকায়, গ্রেফতার করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন-গুগল ম্যাপ এবার থেকে পলিউশন ফ্রি রাস্তার খোঁজ দেবে গাড়ির চালকদের

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানাচ্ছে, এখনও মুম্বইয়ের (Mumbai) দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে NCB। গত বৃহস্পতিবার শাদাব ফারুখ শেখ নামে একজন মাদকপাচারকারিকে গ্রেফতার করে NCB। তাকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে এজাজ খানের নাম। এই সূত্রেই প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে এজাজ খানকে।

সূত্রের খবর, অভিনেতা এজাজ খানের অন্ধেরি (Andheri) ও লোখান্ডওয়ালার (Lokhandwala) বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। তবে এজাজ প্রথমে দাবি করেন, তাঁর বাড়ি থেকে কিছুই পাননি এনসিবি আধিকারিকরা। পরে চাপের মুখে এজাজ স্বীকার করেন, ‘চারটি ঘুমের ওষুধ পেয়েছেন তদন্তকারীরা।’ এরপর এজাজ যুক্তি দেখান, কিছুদিন আগেই তাঁর স্ত্রীর গর্ভপাত হয়েছে, তার জন্য মানসিক অবসাদে ছিলেন তিনি। তিনিই ঘুমের ওষুধ খান বলে দাবি করেন এজাজ।

‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হন এজাজ খান। এর আগে ২০০৩ সালে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন অভিনেতা। কিন্তু সবসময় তিনি ছোটখাটো খলনায়কের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমা। কখনও গুরুত্বপূর্ণ চরিত্র পাননি। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এজাজ খানকে।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...