Tuesday, February 10, 2026

অতীত ভুলে গোঘাটে এখন শুধুই উন্নয়ন: মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

গোঘাট( goghat) থেকে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গ দিয়ে বডি পাচার হত। আমার কাছে এক বৃদ্ধা মা বলেছিলেন, আমায় একটা বন্দুক দিবি? আমার ছেলেকে যারা খুন করেছে, তাদের মারব।

সেই অতীত ফেলে আজ উন্নয়নই উন্নয়ন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করা চলবে না।মানুষের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের সঙ্গে যাঁরা থাকবে না, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক নেই ।

গোঘাট পর্যন্ত রেল এসে গেছে। এটা আমার তৈরি করা।বিজেপি, সিপিএম করেনি। ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে।

বন্যা প্রতিরোধে আরামবাগে মাস্টার প্ল্যান তৈরি করা হবে।বন্যায় কষ্ট করতে হবে না।জলস্বপ্ন প্রকল্পে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।আগামী ৩-৪ বছরের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।মুণ্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরির পরিকল্পনা রয়েছে।

বাম আমলের হার্মাদরা এখন বিজেপি হয়েছে।

৩ হজার কোটি টাকা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে। দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত হবে। মেচেদা দাসপুর হয়ে জয়রামবাটি-কামারপুকুর হয়ে বর্ধমান, বীরভূম হয়ে যাবে তরাই-ডুয়ার্স হয়ে শিলিগুড়ি। সেখান থেকে বাংলাদেশ-নেপালের সঙ্গে যুক্ত হবে।

বিজেপি( bjp)  বাংলা চেনেই না। বিজেপির নিজেদের কিছু নেই। সিপিএমের ক্যাডারদের বিধানসভার টিকিট দিয়েছে।’

‘আমি না থাকলে গোঘাট, কোতুলপুর, আরামবাগ বাঁচত না। আমায় গোঘাটে জলটুকুও দিতে দিত না সিপিএম’।

আরও পড়ুন:নজরে হাইভোল্টেজ কেন্দ্রের ভোটগ্রহণ: নন্দীগ্রামে ১৪৪ ধারা

Advt

spot_img

Related articles

বাংলাদেশে মার্কিন বাণিজ্য চুক্তি: বিপুল ক্ষতির মুখে ভারতের বস্ত্র শিল্প

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে লাভজনক বাণিজ্য...

টলিউড শিল্পীদের বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম চালুর পথে আটিস্ট ফোরাম!

আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন (Artist Forum Election)শেষ হতেই এবার টলিউড শিল্পীদের বন্ধ হয়ে যাওয়া মেডিক্লেম ( Artist Mediclaim)চালুর...

গ্রিন লাইনে হঠাৎ ‘লাল’ সঙ্কেত! অফিস ফিরতি পথে চরম ভোগান্তি

বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন অফিসযাত্রীরা। সিগন্যালিং বিভ্রাটের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল গ্রিন লাইন মেট্রো(Green...