Thursday, April 2, 2026

ফের জোটে জট, এবার কাটোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিল সিপিএম

Date:

Share post:

প্রথম দফার ভোট শেষে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট। কিন্তু এখনও কাটলো না জোটের জট। সংযুক্ত মোর্চার (Morcha) প্রার্থী দেওয়া ঘিরে এবার জট (Alliance) পাকালো পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa)। কংগ্রেসের (Congress) আসনে সরাসরি প্রার্থী দিল সিপিএম (CPIM)।

জানা গিয়েছে, কংগ্রেসের প্রার্থী নিয়ে দলীয় অন্তর্কলহের কারণে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আর অপেক্ষা করেনি সিপিএম। তাদের তরফে কাটোয়ায় প্রার্থী করা হচ্ছে সুদীপ্ত বাগচিকে।

প্রসঙ্গত, সংযুক্ত মোর্চার জোটে কাটোয়া বিধানসভা আসন ছাড়া হয়েছিল কংগ্রেসকে। কিন্তু সেই আসনের হাত চিহ্নের প্রার্থী প্রবীর গাঙ্গুলিকে নিয়ে বিরোধিতা করছে দলেরই একাংশ। তাঁদের দাবি, বর্ধমান শহরের বাসিন্দা প্রবীরবাবুর কাটোয়ার সঙ্গে জনসংযোগ নেই। তাঁর জায়গায় কিছুদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা রণজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করার দাবি তোলে তারা। এদিকে সিপিএম প্রার্থী দেওয়ার কথা নাকি জানতেনই না প্রবীরবাবু। তাই বুধবারও তিনি কংগ্রেস ও সিপিএম দলীয় পতাকা নিয়ে প্রচার করেন।

অন্যদিকে বৃহস্পতিবারই সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি সিপিএম প্রতীকে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:সকালে ভোট দিয়ে বুথে বুথে ঘুরছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি

Advt

 

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...