Sunday, May 10, 2026

বুথে “বহিরাগত” নিয়ে ভারতী ঘোষ, ব্যাপক উত্তেজনা ডেবরায়

Date:

Share post:

দ্বিতীয় দফার বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর সকাল থেকেই। এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ডেবরা (Debra)। এখানে লড়াই দুই প্রাক্তন আইপিএসের (IPS) মধ্যে। বিজেপির (BJP) ভারতী ঘোষের (Bharti Ghosh) সঙ্গে তৃণমূলের (TMC) হুমায়ুন কবীর (Homayun Kabir) সম্মুখ সমরে।

এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডেবরা। তৃণমূলের অভিযোগ, বহিরাগত (Out Sider)নিয়ে বুথে ঢুকেছেন বিজেপি প্রার্থী। এরপর ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী–সমর্থকরা। ভোটারদের ভয় দেখাতে চাইছেন ভারতী ঘোষ। নিশ্চিত হার বুঝে গিয়ে ভারতী ঘোষ ভোটারদের প্রভাবিত করছেন বহিরাগত আমদানি করে।

যদিও পাল্টা বিজেপি প্রার্থী ভারতী ঘোষের দাবি, “তৃণমূল শান্তিতে নির্বাচন করতে দিচ্ছে না। বিজেপির এজেন্টদেরও বাধা দিচ্ছে বুথে বসতে। তাই আমি বুথে বুথে ঘুরছি। আর তৃণমূল এবার ডেবরায় হেরে যাবে বুঝতে পেরেই এখন আমায় ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশদের প্রভাবিত করছে তৃণমূল।”

এদিকে, ডেবরায় বিজেপির মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ। তার প্রতিবাদে বিজেপি কর্মী–সমর্থকরা পাল্টা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুন:বোমাবাজি ও মারধর, আতঙ্কে কালীচরণপুরের বাসিন্দারা

Advt

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...