Friday, June 19, 2026

বোমাবাজি ও মারধর, আতঙ্কে কালীচরণপুরের বাসিন্দারা

Date:

Share post:

ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম! বিধানসভা ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে সেখানে। কিন্তু তাতেও রেহাই নেই। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের কালীচরণপুর এলাকায় রাতভর চলেছে বোমাবাজি। এমনকি সকালেও বোমাব্জির রেশ ছিল। তৃণমূলের অভিযোগ এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি ও মারধর চালিয়েছে। একইরকম ঘটনা ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়াতেও। সেখানেও তৃণমূল কর্মীদের অভিযোগের নিশানা বিজেপি সম্ররথকদের দিকেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই দু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তবে স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। প্রতিক্রিয়া মেলেনি বিজেপির তরফেও।

হাইভোল্টজ নন্দীগ্রামকে ঘিরে সকাল থেকেই চড়ছে উত্তেজনার পারদ। দেশজুড়ে সকলের নজরে রয়েছে নন্দীগ্রাম। এযেন শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। অন্যদিকে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএমপ্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়।

Advt

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...