Wednesday, June 17, 2026

বুথে বসেই রাজ্যপালকে ফোন মমতার, টুইট রাজ্যপালের

Date:

Share post:

অভিযোগ পেয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালে ছুটে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বুথ থেকে মমতা অভিযোগ করেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানো হচ্ছে। সকাল থেকে নির্বাচন কমিশনে ৬৩টি অভিযোগ করা হয়েছে। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আদালতে যাব”। এরপরই সেখান থেকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ অন্যদিকে নন্দীগ্রামের পরিস্থিতি জানতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ফোন করেন সুদীপ জৈন।


বয়ালের ৭ নম্বর বুথে বসে তৃণমূল নেত্রী IPS অফিসার তথা ইলেকশান অবসারভার নগেন্দ্রনাথ ত্রিপাঠি-র কাছে অভিযোগ করেন, ‘৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি’। এমনকি এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করেন মমতা। এছাড়াও একাধিক প্রশ্ন তোলেন তিনি। যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট হয়, তানিয়ে তাঁর সঙ্গে  প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন তৃণমূল নেত্রী। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে IPS অফিসারের সঙ্গে বার্তালাপ করেন। শেষে অবসারভারের আশ্বাস পেয়ে বুথ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...