Tuesday, May 19, 2026

আজ ফের রাজ্যে অমিত শাহ, ৪ জেলায় রয়েছে কর্মসূচি

Date:

Share post:

হার হোক বা জিত! আপাতত বাকি ৬ দফায় শরীরী ভাষা ঠিক রাখতে হবে। বৃহস্পতিবার ২০০ পারের স্লোগান তুলে রাজ্যে হুঙ্কার দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই হুংকার অবশ্য কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখছে ভালোই, এমনটা জানা যাচ্ছে বিজেপি(BJP) সূত্রে। এহেন পরিস্থিতির মাঝেই শুক্রবার ফের একবার রাজ্যে আছেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ(Amit Shah)। এদিন রাজ্যের চার জেলায় জনসভা ও রোড শো রয়েছে তার।

আরও পড়ুন:যোগ ব্যায়াম ছেড়ে এখন জ্যোতিষ হয়েছেন! নন্দীগ্রামের ফল নিয়ে মোদিকে কটাক্ষ ফিরহাদের

বিজেপি সূত্রে খবর, শুক্রবার সকাল ১১ টা নাগাদ কোচবিহার জেলার সীতাকুচিতে জনসভা করবেন অমিত শাহ। এরপর ১২.৩০ নাগাদ আলিপুর জেলার সুভাষিনী চা বাগান ময়দানে রয়েছে আরও একটি জনসভা। উত্তরে দুটি জনসভা সেরে সেখান থেকে অমিত শাহের পরবর্তী কর্মসূচি রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। তৃতীয় দফায় এখানে রয়েছে নির্বাচন। বিকেল ৩টে নাগাদ বারুইপুরের ফুলতলা থেকে পদ্মপুকুর পর্যন্ত অমিত শাহের উপস্থিতিতে রয়েছে রোড শো। এবং সবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ হুগলি জেলায় উপস্থিত হবেন অমিত শাহ। আরামবাগ গ্ৰাউন্ড স্ট্যান্ড থেকে গৌরহাটি মো‌ড় পর্যন্ত রোড শো করবেন তিনি।

Advt

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...