Saturday, May 16, 2026

নন্দীগ্রামে ভোট মিটলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হতে পারে, আশঙ্কা সাংসদ দিব্যেন্দুর

Date:

Share post:

ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে (Nandigram) ভোট (Vote) সাঙ্গ হওয়ার পরই নতুন এক আশঙ্কার কথা শোনালেন বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই তথা সাংসদ (MP) দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)। তমলুকের তৃণমূল সাংসদের আশঙ্কা, নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা হতে পারে। তবে সেটা যতটা না রাজনৈতিক, তার থেকে বেশি সাম্প্রদায়িক (Communal)। এবং সেই আশঙ্কা থেকেই শুভেন্দুর ভাই দিব্যেন্দু জেলাশাসক (DM) ও জেলা নির্বাচনী আধিকারীককে (EC) চিঠি দিয়েছেন। তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় লেখা এই চিঠিতে নন্দীগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হতে পারে এমন আশঙ্কার কথা স্পষ্ট উল্লেখ করেছেন।

মমতা-শুভেন্দু দ্বৈরথে তপ্ত নন্দীগ্রাম। প্রচারে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপি প্রার্থী শুভেন্দু নিজে হিন্দুত্বের তাস খেলে মেরুকরণের চেষ্টা করেছেন। আবার এই কেন্দ্রের বিভিন্ন বুথে সংখ্যালঘুদের প্রভাবও রয়েছে যথেষ্ট। মোট ভোটারদের মধ্যে প্রায় সাড়ে ২৮ থেকে ৩০ শতাংশ ভোটদাতাই মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। যদিও ইতিহাস বলছে পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য বজায় রেখে নন্দীগ্রামে কোনওদিন কোনও ইস্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হয়নি। ২০০৭ সালের ঐতিহাসিক জমি আন্দোলনের সময়ও এই এলাকার দুই সম্প্রদায়ের মানুষ হাতে হাত মিলিয়েই লড়াই করে বামেদের সমূলে উচ্ছেদ করেছেন।

কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। অনেকেই মনে করছেন, নন্দীগ্রামে একটা মেরুকরণ হয়েছে। তাই ভোট মিটে গেলেও গণ্ডগোলের আশঙ্কা থাকছে। আর সেই আশঙ্কা থেকেই নন্দীগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে মনে করছেন এলাকার সাংসদ দিব্যেন্দু অধিকারী।

দিব্যেন্দু তাঁর চিঠিতে লিখেছেন, আপাতত ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে। কিন্তু, কিছু কারণে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। সেই কারণে জেলাশাসকের কাছে তাঁর আবেদন, যেন আগাম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যাতে এলাকার দুই সম্প্রদায়ের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারেন।

Advt

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...