Sunday, June 21, 2026

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারের আদালতে মামলা! পাত্তা দিচ্ছে না শাসকদল

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন নন্দীগ্রামে ভোট নিয়ে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারের এক আদালতে অভিযোগ দায়ের করা হল। মমতা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ এবং ১৪৮ নম্বর ধারা অর্থাৎ দাঙ্গা করা, ২৯৫ এবং ২৯৫ (এ) ধারা বা ইচ্ছাকৃত অপমান এবং ৫১১ ধারা বা অপরাধ করার চেষ্টার অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশকে একটি এফআইআর দায়ের করার জন্য আদালত নির্দেশ দিক, এমনটাই চেয়েছেন আবেদনকারী।

আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে মমতার অভিযোগের তদন্ত- রিপোর্ট কমিশনে জমা দিলো পুলিশ
কিন্তু কেন এই মামলা? এক স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এরাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিহারীদের অপমান করার অভিযোগ জানিয়ে একটি পিটিশন দায়ের করেছেন। সঙ্গে তিনি একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন, যেখানে তৃণমূল সুপ্রিমোকে ‘বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডা’ নিয়ে আসছে বিজেপি, এমন কথা বলতে শোনা গিয়েছে।
যদিও আদৌ এই মামলা ধোপে টিকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Advt

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...