Wednesday, May 13, 2026

SSKM হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মী! আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু

Date:

Share post:

হঠাৎ গুলির শব্দ হকচকিয়ে উঠলো সবাই। গুলি চললো কলকাতার সবচেয়ে নামি ও বড় সরকারি হাসপাতালে।
এসএসকেএমে (SSKM Hospital) ভিতরে চলল গুলি (Fire)। হাসপাতাল চত্বরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-রোগী-রোগীর পরিজন থেকে শুরু করে আতঙ্ক তৈরি হয় সকলের মধ্যে।

জানা গিয়েছে, এই ঘটনায় গুলিবিদ্ধ কলকাতা পুলিশের (Kolkata Police) এক এসআই (SI). আজ, শনিবার সকালে পুলিশ বাহিনী নিয়ে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে ডিউটিতে ছিলেন সিকিওরিটি কন্ট্রোল অফিসার। পুলিশ সূত্রে খবর, ট্রমা কেয়ার সেন্টার থেকে গুলির শব্দ শুনে ভিতরে ছুটে যান বাইরে থাকা অন্য পুলিশ কর্মীরা। সেখানে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এসআই। তার দেহের পাশেই পড়ে রয়েছে সার্ভিস রিভলবার। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে বাকি পুলিশ কর্মীরা এসএসকেমের ক্রিটিক্যাল কেয়ারে নিয়ে দ্রুত ভর্তি করায়। সেখানেই আপাতত চিকৎসা চলছে তাঁর।

আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়, এখনও হতাহতের খবর নেই

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের সার্ভিস রিভলবার থেকেই গুলি লাগে ওই এসআইয়ের। কীভাবে গুলি চলল তা তদন্ত করে দেখছে পুলিশ। আত্মহত্যা করার চেষ্টা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষে।

Advt

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...