Monday, June 8, 2026

তৃণমূল সরকারকে দুষে হরিপালে ডবল ইঞ্জিনের সুর তুললেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে বাংলায়। চলছে তৃতীয় দফার প্রস্তুতি। এমন সময়ে শনিবার প্রচারে ঝড় তুলতে ফের রাজ্যে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন হুগলি জেলার হরিপুর ময়দানে উপস্থিত হয়ে এদিন বাংলায় বিজেপির (BJP) ডবল ইঞ্জিন সরকার(double engine government) গড়ার আর্জি জানালেন তিনি। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সরকারকেও(TMC government)। জানিয়ে দিলেন, ‘আসল পরিবর্তনের জন্য বাংলার মানুষ সম্পূর্ণরূপে তৈরি। প্রথম দু’দফায় তা দেখিয়েও দিয়েছে। দফা এগোনোর সঙ্গে সঙ্গে দিদির অস্থিরতা বাড়বে।’

পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে এদিনের জনসভা থেকে নরেন্দ্র মোদী আরও জানান, ‘বারবার আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে বুঝতে হবে খেলায় গন্ডগোল আছে। আর নির্বাচনী খেলায় ইভিএম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেউ বারবার বললে বুঝে নাও তার খেলা শেষ।’ একইসঙ্গে মোদির বক্তব্যে উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গও। তিনি বলেন, ‘সিঙ্গুরে না আছে শিল্প, না আছে কর্মসংস্থান। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলে সিঙ্গুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল সরকার।’

আরও পড়ুন:ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ১১ রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী

পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার গড়লে উন্নয়নের খতিয়ান তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, ‘আগামী দুই মে বাংলায় শুধু ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে না ডাবল বেনিফিট সরকার হবে। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমেই কৃষক-স্বার্থে পদক্ষেপ নেবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষাণ সম্মান নিধি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব। বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে বলব, দিল্লির টাকা আনতে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিন।’ পাশাপাশি সরাসরি মমতাকে তোপ দেগে তিনি আরো বলেন, ‘আপনি ভুলে গেছেন ভোট কোনও খেলা নয়, গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হল মানুষের সেবা, উন্নতির পথ।’

Advt

Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...