Wednesday, April 1, 2026

নাম না করে আব্বাস সিদ্দিকিকে ‘চ্যাংড়া’ বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো’র

Date:

Share post:

ভোটপ্রচারে রায়দিঘিতে গিয়ে শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে আব্বাসকে (Abbas Siddiqui) ‘চ্যাংড়া’ বলে কটাক্ষ করলেন মমতা (Mamata Banerjee)।

বাংলায় একুশের ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এবং আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) এখন আলোচিত নাম৷ এদিন তৃণমূলনেত্রী নাম না করে আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, “হায়দরাবাদ থেকে বিজেপি’র ( BJP) এক বন্ধু এসেছে৷ ফুরফুরা শরিফের একটা চ্যাংড়াকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে সাম্প্রদায়িক স্লোগান দিচ্ছে। আর হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করছে। ওদেরকে একটা ভোটও দেবেন না। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপি’কে দেওয়া।”
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার চলতি নির্বাচনে এবার নতুন এক চমক তৈরি করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। ভোটের মুখে তিনি ISF নামে নতুন একটি দল ঘোষণা করেছেন৷ আব্বাসের দল বাম-কংগ্রেস জোটের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গ-রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি করেছে৷

আরও পড়ুন:৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকার ঋণ রয়েছে, হলফনামায় জানালেন শ্রাবন্তী

রাজনৈতিক মহলের একাংশের ধারনা, সংখ্যালঘু ভোটের একটি অংশ এবার কেটে নিতে পারে আব্বাসের দল তথা সংযুক্ত মোর্চা৷ এই পরিস্থিতিতে এদিন আব্বাস সিদ্দিকিকে এই ‘আক্রমণ’ , রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিন কটাক্ষের সুরে মমতা বলেন, ” তৃণমূল মানে জোড়া ফুল। আর ওদেরটা কী! ওটা পুজোর ফুল নয়। ওটা ছদ্মবেশী পচা ফুল। আসছে দিন বিজেপি’কে বোল্ড আউট করে দিন। বলুন BJP গেট লস্ট, ওটা পচা, ওটা বাংলা দখল করতে চায়।”

Advt

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...