Sunday, May 17, 2026

পেট্রোল বোমা নিয়ে ঘিরে ছিল বিজেপির গুন্ডারা: নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

নন্দীগ্রামের ভোট শেষ হয়ে গিয়েছে এক তারিখ তাও এখনও সপ্তাহে নেতৃত্বের মুখে নন্দীগ্রাম প্রসঙ্গ। শনিবার, দক্ষিণবঙ্গ জুড়ে একের পর এক সভা করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “নন্দীগ্রামে কী হয়েছে তা নিজের চোখে দেখেছি”। তারকেশ্বরের সভা থেকেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, নন্দীগ্রামের বয়ালে বুথের মধ্যে ছিলেন তিনি। বুথের বাইরে ঘিরে রেখেছিল বিজেপি (Bjp) আশ্রিত দুষ্কৃতীরা। পেট্রোল বোমা নিয়ে ছিল তারা। “তিন ঘণ্টা সেখানে আটকে ছিলাম। কিন্তু ভয় পাইনি”। ভোটের দিন বয়ালের ৭ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করে করেছিলেন তিনি।

এদিনের সভা থেকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওরা বজ্জাতের দল। নজরুল, রবীন্দ্রনাথের বাংলাকে ওরা ভাগ করতে চাইছে। ওরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের ধর্ম মানে না”।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের বহিরাগত তত্ত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। নন্দীগ্রামেও গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের বহিরাগতরা হুমকি দিয়েছিল। পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে”। এই বিষয়ে কমিশনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন- অধিবেশন চলাকালীন স্পিকারকে জুতো ছুঁড়ে মারলেন বিজেপি বিধায়ক

মমতা বলেন, বহিরাগত আনছে বিজেপি। হোটেল, গেস্ট হাউস-সব বুক করে নিয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী।

Advt

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...