Thursday, May 7, 2026

মিষ্টির মলাটে মোদী-মমতা এবং বামেরা এক মঞ্চে মা গন্ধেশ্বরী সুইটসে

Date:

Share post:

চলছে বঙ্গে বিধানসভা নির্বাচন(assembly election)। ঠিক এমন সময় মধ্যমণি হয়ে হুইল চ্যেয়ারে বসে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর এক পাশে দাঁড়িয়ে করজোড়ে দড়িয়ে আছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। অন্য পাশে রয়েছেন সংযুক্ত মোর্চার আব্বাস সিদ্দিক , বিমান বসু, সহ অন্যান্য নেতৃত্ব। নানা তিন যুযুধান দলের এমন ছবি কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এমনটাই বাস্তবে পরিণত হয়েছে গন্ধেশ্বরী সুইটসে(gandheswari sweets)। এখানেই শেষ নয় সেই মিষ্টান্ন ভান্ডারে ক্ষিরের মোড়কে রয়েছে খেলা হবে, টুম্পা ডান্সের মিষ্টিও। রাজনৈতিক পারদ যখন দ্বিতীয় দফা নির্বাচনে বেশ উত্তাপ যুগিয়েছে, সেই সময় এমন অভিনব কায়দায় মিষ্টি বানিয়ে ওই মিষ্টির দোকান তাক লাগিয়ে দিয়েছেন ক্রেতাদের।

এক দিকে বসে বসে আছেন ঘাস-ফুল ব্রিগেডের প্রধান সেনা। অন্য দিকে এবার বঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। যার ফলে কিছুদিন অন্তর অন্তর বাংলায় আসছেন নরেন্দ্র মোদী জেপি নাড্ডা এবং অমিত শাহ। আবার অন্য দিকে দুই ফুলকে এক করে বামেরা নাম দিয়েছেন বিজেমূল। কিন্তু এই তিন দলকে একই মঞ্চে ক্ষিরের আস্তারনে হাজির করেছেন গন্ধেশ্বরী সুইটসের মালিক এবং ময়রারা।

নতুনত্বের এই রকম ভাবনা প্রসঙ্গে তাঁরা বলেছেন বিধানসভা হোক কিংবা লোকসভা, অথবা পুরসভা নির্বাচন। প্রতিবারেই তাঁরা নতুন নতুন ভাবনায় মিষ্টি শিল্পকে মানুষের দরবারে হাজির করেন। কারণ দাঙ্গা বা রক্তের নির্বাচন যাতে এই বাংলায় না হয় সেটাই তারা চান। যাতে সকল প্রতিপক্ষ মিষ্টি মুখে লড়াই করেন সেটাই তাঁদের আবেদন। যদি বড় কোনও নেতা তাদের দোকানে আসেন তাহলে তাকেও মিষ্টি উপহার দেবার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত লেগেছে। তাই তিনি হুইল চ্যায়ারে বসে আছেন। অন্য দিকে নরেন্দ্র মোদী বা পদ্ম বাহিনী বঙ্গে এবার নির্বাচনে বেশ ভালোই ফাইট দিচ্ছে। নতুন বাংলা গড়ার লক্ষ্যে তাদের প্রচারে হাত জোড় প্রধানমন্ত্রীকে বক্তৃতা দিতেও দেখা যাচ্ছে মাঝে মাঝেই। আবার বামেদের টুম্পা সোনা বেশ জনপ্রিয় হয়েছে বাজারে তাই সব সব ছবিগুলই এক মঞ্চে হাজির করেছেন তাঁরা। আবেদন একটাই কেউ জিতবে কেউ পরাজিত হবে কিন্তু নিরাপদে যাতে বাংলায় ভোট হয় সেই প্রার্থনা তাঁরা করেছেন।

আরও পড়ুন:এইবারকে ২-০ হারিয়ে লা-লিগায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ

Advt

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...