Monday, May 11, 2026

দৈনিক সংক্রমণে সর্বকালের রেকর্ড ভারতে, এক দিনে ১ লক্ষ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণে সর্বকালের রেকর্ড ভারতে (India)। একদিনে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ। ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত বছর এতটাও ভয়াবহ হয়নি। করোনার গ্রাফ ভারতে এখন ঊর্ধমুখী। এখন দৈনিক সংক্রমণে আমেরিকা-ব্রাজিলকে টপকে শীর্ষে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম।

২৪ ঘন্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশের এই দৈনিক সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র সহ ৯ টি রাজ্যে। একদিনে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। যার মধ্যে মুম্বইতে ১১ হাজার ১৬৩ জন। কেরলে আক্রান্তের সংখ্যা ২৮০২, কর্ণাটকে ৪,৫৫৩, অন্ধ্রপ্রদেশে ১৭৩০, তামিলনাড়ুতে ৩৫৮১, দিল্লিতে ৪০৩৩, উত্তরপ্রদেশে ৪১৩৬, পশ্চিমবঙ্গে ১,৯৫৭, ছত্তিসগঢ়ে ৫২৫০, গুজরাট ২৮৭৫, মধ্যপ্রদেশে ৩১৭৮, পাঞ্জাবে ৩০০৬ জন।

আরও পড়ুন-‘বউ হারালে বউ পাওয়া যায়…বাংলা পাওয়া যায় না রে টাকলা’: কটাক্ষ চিরঞ্জিতের

মহারাষ্ট্রে (Maharashtra) হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জারি হচ্ছে নাইট কার্ফু(Nighta Curfew)। সপ্তাহের শেষে শুক্রবার রাতে থেকে সোমবার সকাল পর্যন্ত জারি হবে লকডাউন(Lockdown)। নাইট কার্ফু জারি হবে সন্ধে ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এছাড়াও ৫ জনের বেশি জমায়েতে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থান বন্ধ থাকবে। চালু থাকবে হোম ডেলিভারিও অত্যাবশ্যকীয় পরিষেবা। পরিবহন চালু থাকবে পঞ্চাশ শতাংশ। দিনভর জারি থাকবে ১৪৪ ধারা

মোট সংক্রমণের নিরিখে আমেরিকা (US) শীর্ষে, তার পরে ব্রাজিল (Brazil), তৃতীয় স্থানে ভারত (India)। কিন্তু এখন দৈনিক সংক্রমণে আমেরিকা-ব্রাজিলকে টপকে শীর্ষে ভারত।

Advt

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...