Sunday, May 31, 2026

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

Date:

Share post:

নির্বাচনী মিটিং-মিছিল, জনসভার মাঝে ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে কমতে থাকা সুস্থতার হার।রবিবার ২,০০০-এর কাছে পৌঁছলো দৈনিক সংক্রমণের সংখ্যা। ফের ১০,০০০ পার করল অ্যাক্টিভ কেস।
ভ্যাকসিন আসার পর মোটামুটি আয়ত্তে আনা গিয়েছিল করোনা সংক্রমণ। কিন্তু ভোটের আগে রাজ্যজুড়ে প্রচারের শুরুতেই ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার তাণ্ডব। গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গে সংক্রমণ উর্ধ্বমুখি। কয়েকশ’ থেকে বাড়তে বাড়তে তা এখন দুহাজারে পৌঁছেছে। এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ১,৯৫৭ জন। যার মধ্যে শহর কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত ৬৩৪ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তৃতীয় দফার ভোটগ্রহণের আগে হাওড়ায় একদিনে সংক্রমণ ১৭৪। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৯৩,৬১৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যাও বেড়েছে কিছুটা। রবিবার করোনামুক্ত হয়েছেন ৬৪৪ জন। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ৫,৭৩,১১৮। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৩৪৪।

Advt

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...