Monday, May 18, 2026

উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম মেশিন, এলাকায় বিক্ষোভ, সাসপেন্ড সেক্টর অফিসার

Date:

Share post:

তৃতীয় দফার ( third face Bengal assembly election) ভোট শুরুর আগেই উলুবেড়িয়া উত্তর (uluberia North constituency) বিধানসভায় প্রবল বিক্ষোভ।অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সেক্টর অফিসার ও বিডিও কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন।  পরিস্থিতি সামাল দিতে সেক্টর অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।   সেই সঙ্গে বাতিল করা হলো ওই ইভিএম মেশিন গুলোকে।  প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা গিয়েছে, গতকাল রাতেই নাকি ওই ইভিএম মেশিন গুলিকে সরিয়ে ফেলা হয়েছিল। বিরোধীদের অভিযোগ ভোটে জালিয়াতি করতেই এ কাজ করা হয়েছে । ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষণ সেক্টর অফিসারকে আটকে রেখে বিক্ষোভ দেখান।

উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরা অভিযোগ করেছেন, তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষের বিরুদ্ধে। অভিযোগ তিনি রাতের অন্ধকারে কমিশনের গাড়ি নিয়ে চারটি ইভিএম মেশিন ও চারটি ভিভিপ্যাট রেখেছিলেন। এলাকাবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। রিগিং করতেই পরিকল্পিতভাবে এগুলো আনা হয়েছিল বলে অভিযোগ। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী।

Advt

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...