Thursday, May 14, 2026

ভোট দিলেই মিলবে ১০০০ টাকা, রায়দিঘিতে বিজেপির কুপন বিলি ঘিরে উত্তেজনা

Date:

Share post:

রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন(third phase election)। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল রায়দিঘি কেন্দ্রে। সিপিআইএম ও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে এই কেন্দ্রে ভোটারদের টাকার প্রলোভন দেখাচ্ছে বিজেপি(BJP)। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ১০০০ টাকা করে দেওয়া হবে। এমনই কুপন বিলি করা হচ্ছে গ্রামে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি(Raidighi) কেন্দ্রের লালপুর অঞ্চলে।

আরও পড়ুন:বিক্ষিপ্ত অশান্তির মাঝেই TMC-BJP-র কর্মীরা ভোটারদের জন্য রাঁধছেন লুচি-আলুরদম

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রায়দিঘির লালপুর অঞ্চলে ভোট গ্রহণ কেন্দ্র গিয়েছিলেন সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় উত্তেজনা শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় বিজেপির তরফে বেশ কিছু কুপন বিলি করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিলেন ১০০০ টাকা করে দেওয়া হবে। তৃণমূলের অভিযোগের পাশাপাশি একই অভিযোগ তোলা হয় বামেদের তরফে। এহেন অভিযোগের জেরে ৩ পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি । এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...