Wednesday, June 3, 2026

বিক্ষিপ্ত অশান্তির মাঝেই TMC-BJP-র কর্মীরা ভোটারদের জন্য রাঁধছেন লুচি-আলুরদম

Date:

Share post:

পশ্চিমবঙ্গে তৃতীর দফার ভোট চলাকালীন বুথে বুথে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। তার মধ্যে এ এক অন্য ছবি। ভোট উৎসবে মেতেছেন রাজ্যবাসী। জগতবল্লভপুরের বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম অশান্তির আঁচ নেই। সেখানে একরকম উৎসবের মহল। মহিলা ও পুরুষরা একজোট হয়ে লুচি ভাজছেন। সঙ্গে রয়েছে কষা আলুরদম।

স্থানীয়রাই বলছেন ভোট উপলক্ষে এই আয়োজন। এই আয়োজন করেছেন তৃণমূল-বিজেপি দু’পক্ষ মিলে। খাবারের আয়োজন রয়েছে ভোটারদের জন্য। এই নিয়ে কারও কোনও অভিযোগ নেই। দু’পক্ষরই বক্তব্য, এটাই জাবদাপোতা গ্রামের রীতি। যা দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রতি ভোটেই এই আয়োজন করা হয়। আগে দেওয়া হত ছোলা-মুড়ি আর এখন লুচি-আলুরদম।

আরও পড়ুন-আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা! দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর

যেখানে সকাল থেকে হুগলির গোঘাট, খানাকুল থেকে উত্তেজনার খবর মিলছে সেখানে জগতবল্লপুরের এই গ্রামের এমন সম্প্রীতির ছবি সত্যিই স্বস্তিদায়ক।

Advt

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...