Sunday, June 21, 2026

মোদির ব্যঙ্গের পাল্টা ‘নরেন ও নরেন’, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অনুব্রত

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় প্রচারে এসে বার বার ‘দিদি ও দিদি’ বলে স্লোগান চড়িয়েছেন। মমতাকে ব্যঙ্গাত্মক সম্বোধনে প্রতিদিনই নতুন নতুন আক্রমণ শানিয়ে চলেছেন মোদি। এবার দলনেত্রীর সমর্থনে মোদির মোকাবিলায় ময়দানে নামলেন বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন- বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, দলের বুথ সভাপতিকেই দুষলেন নিহতের স্ত্রী!
মোদির ‘দিদি’ সম্বোধনের এবার পাল্টা দিলেন অনুব্রত। বীরভূম তৃণমূল সভাপতি বলেন, আমি যদি প্রধানমন্ত্রীকে বলি, ‘নরেন ও নরেন’, তাহলে মানুষ আমাকে কি ভাল বলবে? প্রধানমন্ত্রীর ভাষাজ্ঞান নেই। দেশের জন্য কোনও ভাল কাজ করেননি নরেন্দ্র মোদি। তাতেও গদি ছাড়বে না। এবার ছারপোকা দিয়ে গদি ছাড়াতে হবে।
নরেন্দ্র মোদির সুরেলা ভঙ্গীতে দিদি উচ্চারণ নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে চাপানউতোরের মধ্যেই, মোদির বাংলা উচ্চারণ নিয়ে তৃণমূলের কটাক্ষ ঘিরেও, বাগযুদ্ধ সরগরম। মোদির ব্যাঙ্গকে নিশানা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনুব্রত।

Advt

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...