Saturday, April 4, 2026

আমাদের গাফিলতির জন্যই আবার ফিরে এলো করোনা, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

সংক্রমণ কমে গিয়ে আবার কেন বাড়ল? আবার কেন লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল? এর কারণ হিসেবে নিজেদের গাফিলতিকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন(Harsh Vardhan)। স্বাস্থ্যমন্ত্রী বললেন, দেশে করোনা সংক্রমণ কিছুটা কমতেই সাধারণ মানুষ কোভিড বিধি নিয়ে অনীহা দেখিয়েছেন। মাস্ক পরার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছেন। আর সেই কারণেই দেশে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই বিশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর । তবে সাধারণ মানুষ  যদি এখনও করোনা সংক্রমণ নিয়ে সাবধান না হন, তাহলে  ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কিছু বলা সম্ভব নয়।” এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সাধারণ মানুষ যেন মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো অতি সাধারণ স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করে চলেন, সেই অনুরোধও করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংক্রমণ হার বেড়ে যাওয়ার পর গত চার সপ্তাহে গুজরাট, হিমাচল প্রদেশ, ছত্তিসগড় ও মহারাষ্ট্রে করোনা পরীক্ষার হার বৃদ্ধির প্রশংসা করলেও তিনি জানান, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে পরিমাণে পরীক্ষা করা সম্ভব, তা এখনও সম্পূর্ণরূপে ব্যবহার করা হচ্ছে না। সংক্রমণ রুখতে কেন্দ্রের তিন দাওয়াই- টেস্ট, ট্র্যাক ও কন্ট্যাক্ট ট্রেসের উপর জোর দেন তিনি।

Advt

 

 

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...