Saturday, June 6, 2026

এবার “ক্যাপ্টেন কুল” ধোনির নামে চকোলেট! দেখুন কী বিশেষত্ব

Date:

Share post:

এবার বাজারে এলো প্রাক্তন ভারত অধিনায়ক (Ex Captain of Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নামাঙ্কিত চকলেট (Chocolate)। মুম্বইয়ের এক ফুড অ্যান্ড বেভারেজ স্টার্ট-আপ সংস্থা ক্যাপ্টেন কুলের (Captain Cool) নামে নতুন এই চকোলেট বাজারে আনল। আবার সেই সংস্থার অন্যতম শেয়ার হোল্ডার মাহি (Mahi) নিজেই।

ধোনির বিখ্যাত ৭ নম্বর জার্সি (Jetay No 7) ও তাঁর এক্সট্রা অর্ডিনারি হেলিকপ্টার শটকে (Helicopter Sort) মারজ করে অভিনব এই চকোলেটের নাম রাখা হয়েছে “ব্র্যান্ড কপ্টার সেভেন” (Brand Copter Seven) সংস্থার তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ধোনি বলেছেন, “কোনও কোম্পানির ভিশন গভীরভাবে বিশ্বাস করলে তার সঙ্গে যুক্ত হওয়া অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই সংস্থার শেয়ারহোল্ডার ও ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে পেরে সত্যিই ভালো লাগছে।’’

প্রসঙ্গত, ধোনি এখন আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত। চেন্নাই সুপার কিংসের নেটে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে দেখা যাচ্ছে তাঁকে। গত মরশুমে সিএসকে আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি। এবার তাই দলকে সাফল্য এনে দিতে মরিয়া মাহি। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এটাই হয়তো তাঁর শেষ আইপিএল।

আরও পড়ুন:শিল্পীদের ‘রগড়ে দেব’ মন্তব্য থেকে সরে আসতে রাজি নন দিলীপ, তীব্র প্রতিবাদ লকেটের

Advt

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...