Friday, June 26, 2026

করিনা কাপুরের মাস্কের দাম ২৫ হাজার টাকা!!

Date:

Share post:

মাস্ক এখন আমরা সবাই- ই পরি। ছোট থেকে বড়, শিশু থেকে প্রৌঢ় সবার মুখেই মুখাবরণী। কেউ পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরেন। কেউ আবার যেটা হাতের কাছে পাওয়া যায় মুখে বেঁধে বেড়িয়ে পড়েন। আচ্ছা বলুন তো মাস্কের দাম কত?  শুনে অনেকেই ভাবছেন এ আবার কেমন প্রশ্ন? যে যেমন মাস্ক পরবেন, তার দাম তত। মাস্কের দাম তার গুণগত মানের ওপর নির্ভর করে।  যত বেশি লেয়ার, যত বেশি সুরক্ষা দেওয়ার ক্ষমতা তত তার দাম। কিন্তু একটা মাস্কের দাম যদি হয় ২৫ হাজার  টাকা?  হ্যাঁ। তেমন মাস্কও বাজারে আছে। করিনা কাপুর খান যে মাস্কগুলি পরেন সেগুলোর একেকটার দাম ২৫ হাজার টাকা। সম্প্রতি এরকমই একটি  ব্র্যান্ডেড  মাস্ক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন করিনা। মাস্কে যে সংস্থার লোগো আঁকা ছিল তাদের প্রতিটি মাস্কই এরকম দামী।

তবে এই ছবি পোস্ট করে করিনা কিঞ্চিৎ বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা বলতে শুরু করেছেন, করোনার প্রভাবে বহু মানুষের কাজ নেই। হাতে অর্থের যোগান কম। ২৫ হাজার টাকা কোনো একজনের মাস মাইনের সমান। অনেকে আবার তাও পান না।  তাই করিনার এরকম ছবি সমাজকে ভুল বার্তা দেবে। তবে বিতর্ক উঠলেও, বেগমসাহেবার কী আর এসব নিয়ে ভাবলে চলে! কোনো উত্তর না দিয়ে তিনি নিজেকে আবার পুরনো শেপে ফিরিয়ে আনতে জিম চর্চায় মন দিয়েছেন।

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...