Saturday, May 16, 2026

Breaking : পুলিশের অনুমতি নেই, বেহালায় মিঠুনের কর্মসূচি বাতিল

Date:

Share post:

প্রথমবারের জন্য কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় সেই কর্মসূচি বাতিল হয়ে গেল ।
বৃহস্পতিবার চতুর্থ দফার প্রচারের শেষ দিন। তাই অন্তিম দিনের প্রচারে হেভিওয়েট ময়দানে নামানোর সিদ্ধান্ত নেয় দুই শিবির। আর তারই অঙ্গ হিসাবে প্রথমবারের জন্য কলকাতায় বিজেপি-র হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বিজেপি-তে যোগদানের পর গ্রামাঞ্চলে প্রচার চালালেও মিঠুন কখনও কলকাতায় প্রচারে আসেননি। এই প্রথমবার বেহালা থেকে নিজের প্রচার কর্মসূচি শুরু করতেন তিনি।
মিঠুন তাঁর প্রচার শুরু করতেন তৃণমূলের গড় বেহালা থেকে। বৃহস্পতিবার সকালে বেহালা পশ্চিমের হরিসভা এলাকা থেকে তাঁর রোড-শো শুরু হওয়ার কথা ছিল। সেখান থেকে বেহালা পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল আদর্শ পল্লি এলাকায় তাঁর কর্মসূচি শেষ হত। এই রোড-শোয় তাঁর সঙ্গেই থাকতেন বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এর প্রতিবাদে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা । পথ অবরোধের সামিল হন তারা।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...