Monday, April 6, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের উপসর্গগুলি ঠিক কী, আসুন জেনে নিই

Date:

Share post:

চোখ রাঙাচ্ছে করোনা। দেশে করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়েছে তা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রক। শুরু হয়েছে টিকাকরণ। সেইসঙ্গে চলছে নমুনা সংগ্রহের কাজ। কিন্তু তাতেও করোনার নতুন স্ট্রেনকে কাবু করা যায়নি। মহারাষ্ট্র, দিল্লির পর পাঞ্জাবে সংক্রমণ ঠেকাতে জারি হয়েছে কার্ফু। বিশেষজ্ঞদের মতে, মানুষের অসচেতনতা , সুরক্ষাবিধি না মানা এবং করোনাকে তোয়াক্কা না করায় বাড়ছে সংক্রমণ। দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত লক্ষাধিক। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১১৫,৭৩৬ জন। এরাজ্যেও আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়েছে। প্রশ্ন হল, নয়া স্ট্রেনের উপসর্গ কী আগের মতোই নাকি আলাদা, আসুন জেনে নিই।

আগের মতোই জ্বর আসছে, স্বাদ-গন্ধের পরিবর্তন হচ্ছে, শ্বাস কষ্টও হচ্ছে।

তবে সেইসঙ্গে দেখা গিয়েছে কিছু নতুন কিছু উপসর্গ। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-

১. পিঙ্ক আইস বা গোলাপি রং-য়ের চোখ। চিনে করা একটি সমীক্ষায় দেখা গেছে, গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস হ’ল COVID-19 সংক্রমণের নতুন উপসর্গ। গোলাপি চোখের মধ্যে লাল, ফোলাভাব দেখা দিচ্ছে এবং চোখে জল আসছে ক্ষণে ক্ষণে। সমীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন করোনাভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রামিত হয়েছিল।

২.হজমশক্তি হ্রাস (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল)- বিশেষজ্ঞদের মতে নতুন স্ট্রেনে আক্রান্ত রোগীর হজম শক্তির ক্ষতি করছে। ডাইরিয়া, বমিভাব, পেটের ব্যাথা দেখা দিচ্ছে। এক্ষেত্রে চিকিৎসকরা জানাচ্ছেন, আপনি যদি হজমের সমস্যায় ভোগেন তাহলে করোনা পরীক্ষা করানো জরুরি।

৩. কম শোনা (Hearing loss) । করোনার দ্বিতীয় ঢেউয়ে শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে । ৫৬ জন আক্রান্তের ওপর এই সমীক্ষা করা হয়। যার মধ্যে দেখা গিয়েছে ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...