Sunday, May 17, 2026

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি

Date:

Share post:

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। গেরুয়া শিবিরের দাবি, বেআইনিভাবে তৃণমূল এলাকায় প্রচার চালাচ্ছিল এরই প্রতিবাদ করাতেই তাদের কর্মীদের ওপর হামলা করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় বিজেপির ৫ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এলাকায় প্রচার করছিল বাধা দেওয়াতে তাদের ৩ কর্মীকে মারধর করেছে বিজেপি।

উল্লেখ্য, বুধবার কোচবিহারের শীতলকুচিতে প্রচার সেরে ফেরার পথে হামলার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কনভয়ে হামলা-বোমাবাজি-সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন-ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন শাহ, পুরনো কর্মীর বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ

বিজেপি রাজ্য সভাপতির উপর হামলার ঘটনায় তৃণমূলকে হুঁশিয়ার দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস।

Advt

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...