Friday, May 15, 2026

ভোটের দিন সকালেই হাওড়া গোলাবাড়ি এলাকায় বোমাবাজি

Date:

Share post:

শনিবার সকালে ভোট শুরুর কিছুক্ষনের মধ্যেই হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রবল বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  শনিবার সকালে হাওড়ার ওয়াটকিংস লেন ও ডবসন এলাকায় কয়েকটি বহুতলের ছাদ থকে মুহুর্মুহু বোমা ছোড়া হয়। তখন সবেমাত্র ভোটগ্রহন শুরু হয়েছে। ভোটাররা বুথের বাইরে লাইন দিতে শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই ভোটাররা আতঙ্কে লাইন ভেঙ্গে বাড়ি চলে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি করা হয়েছে। যদিও এদিন কে বা কারা বোমা ছুড়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। আবাসনের ভিতর বোমা কোথা থেকে এল, প্রশ্ন উঠেছে তা নিয়েও। পুলিশ তদন্ত শুরু করেছে।গোটা এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ ঘিরে রেখেছে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...