Sunday, May 3, 2026

বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি কুণালের

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডের ফুটেজ নিয়ে যখন সবাই সরব, সেই সময় কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় সোমবার সোশ্যাল সাইটে একটি ভিডিও শেয়ার করেছেন । সেটি শীতলকুচির ভিডিও বলে তিনি দাবি করেন । তার এই ভিডিও শেয়ার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি করেছেন । তিনি বলেন , আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি ২০১৯ এর লোকসভা ভোটের একটি বুথের ভিডিও । এটি শীতলকুচির ভিডিওই না। এটি একটি পুরনো ভিডিও। ফরেন্সিক তদন্ত হলেই স্পষ্ট হয়ে যাবে যে দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোটের আবহে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হয়েছে। এই কারণে অবিলম্বে কামারহাটির বিজেপি প্রার্থীকে শোকজ করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাকেই নয়, অন্যান্য বিজেপি নেতারা যেভাবে একের পর এক অন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে শীতলকুচির ভিডিও বলে দাবি করছেন তাদেরও গ্রেফতারের দাবি জানান তিনি। যদিও  এখন বিশ্ব বাংলা সংবাদ    ভিডিওটির  সত্যতা  যাচাই করে নি।

Advt

 

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...