Saturday, March 14, 2026

সাংগঠনিক ব্যর্থতা ও শীতলকুচি এফেক্ট: হাবড়ায় শুভেন্দু, মধ্যমগ্রামে ফাঁকা মাঠে সভা রাজনাথের

Date:

Share post:

শুরুটা হয়েছিল বারাসতে (Barasat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা (Rally) দিয়ে। সেই একই চিত্র ফুটে উঠলো দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) রাজনাথ সিংদের (Rajnath Singh) মতো বিজেপির স্টার
ক্যাম্পেনদের জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে। আশানুরূপ ভিড় না হওয়ায় হতাশ হয়েছিলেন বিজেপির কর্মী, সমর্থকরা। বারাসতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন সভায় হ্যাঙ্গার ভরল না,তা নিয়ে বিজেপির অন্দরে কম জলঘোলা হয়নি। সেই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভায় ভিড়ের বহর বিজেপির সাংগঠনিক দুর্বলতার কঙ্কালসার ছবি আরও স্পষ্ট করে দিল।

অন্যদিকে, দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভাস্থলের ছবি আরও করুণ। কার্যত ফাঁকা মাঠে সভা করে ফিরতে হলো হতাশ0 শুভেন্দুকে। হাবড়ায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে কাশীপুর স্কুল মাঠের সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দু। কিন্তু মাঠ ভরলো না। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে প্ৰশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মধ্যমগ্রামের সভামঞ্চে ওঠার পরও সামনের সিংহভাগ চেয়ার ফাঁকা পড়ে ছিল। কার্যত ফাঁকা মাঠে তাঁকে বক্তব্য রাখতে হয়। এই ছবি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি শীতলকুচি কাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ছে বিজেপির সভাগুলিতে। যা আগামী দফার নির্বাচনগুলোতে আরও প্রকট হবে।

Advt

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...