Friday, May 15, 2026

সরকারি অফিসের পর এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি রাজ্য সরকারের

Date:

Share post:

এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারি অফিসগুলিতে আগেই কোভিডের টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এ বার বেসরকারি অফিসগুলিতেও সেই ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার বণিকসভার সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষে বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “গোটা রাজ্যে টিকাকরণের গতি বাড়াতে হবে। আগে মানুষ টিকা নিতে ভয় পেতেন। কিন্তু এখন যে ভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে বেশির ভাগ মানুষের মধ্যে টিকা নেওয়ার উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকারি অফিসগুলিতে আগেই কোভিডের টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এ বার বেসরকারি অফিসগুলিতেও সেই ব্যবস্থা করতে হবে।”

আরও পড়ুন-বাতিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা, দ্বাদশ নিয়ে কী জানাল কেন্দ্র?

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছিল, বেসরকারি অফিসগুলিতে টিকাকরণের বিষয়ে সিদ্ধান্ত নিক সংশ্লিষ্ট রাজ্য সরকার। মুখ্যসচিব বলেছেন, “৪৫ বছর বয়সী বা তার উর্ধ্বে থাকা বয়সসীমার লোকজনকে টিকা দেওয়ার ক্ষেত্রে বেসরকারি অফিসগুলো উদ্যোগী হতেই পারে। কিন্তু টিকা নিলেও কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, থার্মাল চেকআপ করা-সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’’

Advt

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...