Wednesday, May 27, 2026

করোনা-কারণে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে করতে পারে কমিশন

Date:

Share post:

করোনা-কারনে সম্ভবত রাজ্যের ষষ্ঠদফা (২২ এপ্রিল, ৪৩ আসন), সপ্তম দফা (২৬ এপ্রিল, ৩৬ আসন) এবং অষ্টম দফার (২৯ এপ্রিল, ৩৫ আসন) ভোট একদিনে করার প্রস্তাব দিতে চলেছে নির্বাচন কমিশন৷

অসমর্থিত সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী ১৬ এপ্রিল যে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন, সেই বৈঠকে এই প্রস্তাব দেওয়া হবে কমিশনের তরফে৷ সবক’টি রাজনেতিক দলের সহমতের ভিত্তিতে এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে, আগামী ২৪ এপ্রিল হতে পারে৷
ফলে, রাজ্যের ভোট দু’দফা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তেমন হলে শেষ ৩ দফার যথাক্রমে ৪৩ + ৩৫ + ৩৬, মোট ১১৪ আসনের ভোট একইদিনে হবে৷ কমিশন অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বার্তা এখনও দেয়নি৷

আরও পড়ুন- কেন্দ্রের দুমুখো নীতি নিয়ে প্রশ্ন কোর্টের, মহাকুম্ভ মেলায় অনুমতি আর নিজামুদ্দিনে রমজানের নামাজে আপত্তি!

 

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...