Wednesday, June 17, 2026

মহানগরের রাজপথে মমতার রোড শো, পাশে হাঁটলেন জয়া

Date:

Share post:

আগেই কথা ছিল পয়লা বৈশাখে মহানগরের রাজপথে রোড শো-র করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেই মতো বৃহস্পতিবার, বেলেঘাটা গান্ধী ভবন থেকে জোড়াসাঁকো পর্যন্ত হুইল চেয়ারে বসেই রোড শো করেন মমতা। তাঁর পাশেই হাঁটেন সমাজবাদী পার্টির (Sp) নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bacchan)। পরনে হলুদ শাড়ি, মাথায় পরিচিত সমাজবাদী পার্টির লাল টুপি। আর তাঁর হাত ছিল তৃণমূল নেত্রীর হুইলচেয়ারে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী পরেশ পাল (Paresh Paul), চৌরঙ্গীর তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় (Nayana Benarjee)। ছিলেন আরেক তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Benarjee)। আর ম্যাটাডরে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী সাধন পাণ্ডে (Sadhan Pandey)।

নববর্ষের দিন কোনও জনসভা ছিল না মমতার। প্রার্থীদের নিয়ে রোড শো করেন তিনি। পথে সোমেন মিত্রর বাড়ির সামনে কিছুক্ষণের জন্য থেমে যান তৃণমূল (Tmc) নেত্রী। ফের শুরু হয় ব়্যালি (Rally)। যদিও কিছুক্ষণ হাঁটার পরে অবশ্য তিনি জিপে উঠে যান। ফের শেষে যোগ দেন রোড শো (Road Show)-এ।

রোড শো-র শেষে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ”নয়না, সাধন, বিবেক গুপ্তা – সবাইকে ভোট দেবেন। জয়ী করবেন। ওঁরা কাজ করেছেন, আরও কাজ করবেন”। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। সংক্ষিপ্তই ভাষণ দেন তিনি। আর তার মাধ্যমেই বার্তা দেন কাজের মানুষদের জয়ী করার।
তৃণমূল নেত্রী অনুরোধে এরপর মাইক্রোফোন হাতে নেন জয়া বচ্চন। নাম না করে বিজেপির পরিবর্তনের স্লোগানকে বেঁধেন জয়া। তিনি বলেন, ”বাংলায় পরিবর্তন দরকার নেই। অনেক কাজ হয়েছে। মমতা থাকলে আরও কাজ হবে”।

Advt

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...