Sunday, May 17, 2026

কোভিড পরিস্থিতিতে বাকি দফার ভোট একদিনে করার প্রস্তাব দিয়ে টুইট মমতার

Date:

Share post:

বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন করোনা সংক্রমণে রেকর্ড হচ্ছে বাংলায়। বাংলায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণের দিকটি মাথায় রেখেই নির্বাচন কমিশনের কাছে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনের কাছে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেন মমতা। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘অতিমারী পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আটদফায় ভোট করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি। এখন, করোনা সংক্রমণ বাড়ছে। নির্বাচন কমিশনের কাছে আমার আর্জি, বাকি দফার ভোট একদিনে করা হোক। এর ফলে করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যাবে।’

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই আবহে করোনা পরিস্থিতির দিকটি মাথায় রেখেই বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানাল তৃণমূল। যদিও কমিশন সূত্রে বাকি ভোট এক দফায় করানোর কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- ধরণা দিয়ে বিধি লঙ্ঘন করেননি মমতা, শীতলকুচির ভাইরাল ভিডিও নিয়ে ধন্দে কমিশন

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...